"@" - এই চিহ্নটিকে 'অ্যাট দ্য রেট' বলা হয় কেন? এর ইতিহাস জেনে নিন-


  • "@" - এই চিহ্নটিকে 'অ্যাট দ্য রেট' বলার কারন-


এই চিহ্নের প্রথম ব্যবহার দেখতে পাওয়া যায় ১৩৪৫ সালে ‘দ্য মানাসেস ক্রনিক্লস’ নামক এক গ্রন্থে। সেখানে ‘Amen” শব্দটির A এর বদলে ব্যবহার করা হয়েছিলো @।
১৬০০ সাল নাগাদ এ চিহ্ন ব্যবহৃত হতে থাকে দক্ষিণ ইউরোপের বিভিন্ন বাণিজ্যিক নথিপত্রে। এ চিহ্ন দিয়ে তখন বোঝানো হত ‘আম্ফোরা’। আম্ফোরা হলো রোমান সময় থেকে ব্যবহার হয়ে আসা এক ধরণের গুদামজাত করার পাত্র।
১৮০০ সাল হতে হতে @ এর নাম হয়ে গেলো ‘the commercial A”। এটি দিয়ে তখন বোঝানো হত ‘অ্যাট দ্য রেট অফ’। উদাহরণস্বরূপ, মনে করুন আপনার ১০ টি আপেল আছে, যা আপনি ১ টাকা দরে প্রতিটি বিক্রি করবেন। এ ব্যাপারটিকে সহজে বোঝাতে আপনাকে লিখতে হত এভাবে- 10 apples @ 1 taka.
@ এর নথি থেকে সংগৃহীত
@এর ছবিটি নথি থেকে সংগৃহীত  

Comments

Popular posts from this blog

৩০ টি জনপ্রিয় লেখকের উপন্যাস || যাদের উপন্যাস পড়লে আপনাকে মুগ্ধ করবে।

নিজেকে পরিবর্তন করার সহজ উপায়গুলো জেনে নিন???